রামুতে কৃষিপণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) উদ্যোগে রামু উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী কৃষিপণ্য মেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই মেলার লক্ষ্য ছিল কৃষকদের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সাথে পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় বাজার ব্যবস্থায় সংযোগ জোরদার করা।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান।

বক্তব্য রাখেন FAO-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ মারুফ, সিএনআরএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোখলেছুর রহমান সুমন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত দেব নাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উদ্দিন,কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তা মোঃ লোকমান হাকিম সহ প্রমুখ।

মেলায় প্রায় ৩শত কৃষক, কৃষাণী ও কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং অতিথিরাসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় মোট ১৪টি স্টলে বিভিন্ন ধরনের কৃষিপণ্য, বীজ, কৃষি উপকরণ, কৃষি যান্ত্রিকীকরণ প্রযুক্তি এবং বাজারসংক্রান্ত সেবা প্রদর্শন করা হয়। প্রদর্শন স্টল সমুহে অংশগ্রহণ করেন কৃষক, কৃষি উপকরণ বিক্রেতা, বীজ কোম্পানি,কীটনাশক কোম্পানি, সবজি ক্রেতা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মুক্তি,সুশীলন, রামু উপজেলার তিনটি কৃষিপণ্য উৎপাদন ও বিপণন কেন্দ্র (Aggregation Centre) সমবায় সমিতি লিমিটেড মেলায় অংশগ্রহণ করে তাদের কার্যক্রম, সেবাসমূহ এবং কৃষকদের উৎপাদনে প্রযুক্তি গ্রহণ, স্থানীয় এবং ক্যাম্প বাজার সংযোগ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করে।

মেলায় কৃষক, পাইকার এবং অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা এবং মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে কৃষি উৎপাদন, বাজারজাতকরণ, পণ্য সরবরাহ, সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। বিজয়ীদের কৃষি উপকরণ উপহার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএনআরএস এর কর্মকর্তা সাদিয়া সিদ্দিকা। – প্রেস বিজ্ঞপ্তি


Discover more from কৃষি প্রতিদিন

Subscribe to get the latest posts sent to your email.

মতামত দিন